sponsored

প্লট বরাদ্দে দুর্নীতিঃ হাসিনা-রেহানা-টিউলিপের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 


সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।


রায়ে শেখ হাসিনাকে ৫ বছর, শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া জরিমানাও করা হয়েছে তাদের। রায় ঘিরে আদালত চত্বরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে থেকে আদালত প্রাঙ্গনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।  


পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ(রাজউক)'র প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে গত ১৩ জানুয়ারি। তাতে শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনকে আসামি করা হয়।

দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়েছেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন।

তবে এই মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। মামলায় আজমিনা ও রাদওয়ানকে আসামি করেনি দুদক। দুজনকে অন্য দুটি মামলায় আসামি করা হয়েছে।


#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #হাসিনা #hasina #Rehana #Tulip #PlotAllotmentCorruption #BangladeshAffairs  


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ