sponsored

‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার ঝিনাইদহে

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (২৩ নভেম্বর) রাতে কালীগঞ্জের সড়াবাড়িয়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে ওই পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ধারাল রামদা উদ্ধার করা হয়। 

অভিযানের সময় ১০টির বেশি অস্ত্র ও হত্যা মামলার আসামি মাসুদ হোসেন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে আগেই পালিয়ে যান। তার বাড়ির আঙিনা থেকেই উদ্ধার হয় অস্ত্র ও গুলি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে, তবে এখনও কাউকে আটক করা যায়নি।

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #bangladeshaffairs #jhenaidahNews #pistolRecovered #ঝিনাইদহ  #ঝিনাইদহনিউজ #ঝিনাইদহখবর #senabahini #ArmyCombinedForce


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ