sponsored

হোয়াইট হাউসের কাছে ২ ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি, হামলাকারী আফগান যুবক আটক

ওয়াশিংটন ডিসিতে মোতায়েন থাকা ও হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে টহলরত দুই ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করা হয়েছে। হামলাকারী সন্দেহে ২৯ বছর বয়সী আফগান নাগরিক রহমতুল্লাহ লাকানওয়ালকে আটক করা হয়েছে। খবরে বলা হয়েছে, ২০২১ সালে একটি বিশেষ কর্মসূচির আওতায় আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি। নিউ ইয়র্ক পোস্ট কর্তৃপক্ষের সূত্র দিয়ে জানিয়েছে, লাকানওয়াল ফারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে একটি মোড়ের পাশে অপেক্ষা করছিল। স্থানীয় সময় বুধবার দুপুর ২:১৫টার দিকে হঠাৎ হামলা চালায় সে। প্রথমে এক নারী গার্ডকে বুকে গুলি করে, পরে তার মাথায়ও গুলি চালায় সে। এরপর তিনি দ্বিতীয় গার্ডের দিকে গুলি ছোড়ে। যতক্ষণ না কাছে অবস্থানরত তৃতীয় এক গার্ড দৌড়ে এসে তাকে ঠেকায় ততক্ষণ গুলি চলতেই থাকে। গুলিবিদ্ধ দুই সেনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা এখনও সংকটজনক অবস্থায়। হামলাকারী লাকানওয়ালকেও গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লাকানওয়াল অপারেশন অ্যালাইস ওয়েলকাম কর্মসূচির অধীনে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন এবং ওয়াশিংটনের বেলিংহামে পুনর্বাসিত হয়। এনবিসি ও দ্য ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন লাকানওয়াল যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ওয়াশিংটন অঙ্গরাজ্যে বসবাস করছিল। এনবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ হামলাকে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে এফবিআই তদন্ত করছে।


#WashingtonDC #NationalGuardShoot #Lakanwal #TerroristAttack #Afghanistan #worldnews #vibrantNews365 #foreignNews 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ