sponsored

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজঃ আয়ারল্যান্ডের বিপক্ষে আজ ১ম টি২০ ম্যাচ লিটনদের

 বিশ্বকাপের আগে শেষ সিরিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে বাংলাদেশ। যার শুরুটা হচ্ছে আজ সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামে ফ্লাইট লেফ্‌েটলেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। টেস্ট সিরিজে আইরিশদের ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের প্রমাণ করার পালা। এই সিরিজ দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায় স্বাগতিকরা। সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস দলের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি চাই আমার খেলোয়াড়রা কঠিন পরিস্থিতির মুখোমুখি হোক। কিন্তু কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর, যা গত সিরিজে হয়েছিল, আমরা ঘুরে দাঁড়াতে পারিনি। এবার আমরা চেষ্টা করব কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে 

ম্যাচগুলো জিততে।’ সামনে বিপিএল ও বিশ্বকাপ থাকায় এই অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দল। আয়ারল্যান্ডও চাইবে টেস্টের হতাশা ভুলে এই ফরম্যাটে ঘুরে দাঁড়াতে। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালটি বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের ব্যস্ততম বছর। আজ তারা এই বছরের ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে। তবে এই সিরিজে দলের প্রধান পেসার তাসকিন আহমেদকে দেখা যাবে না। আবুধাবি টি-টেন লীগে খেলার জন্য তাকে ছুটি দিয়েছে বিসিবি। 


স্বাগতিক বাংলাদেশ দল লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে এবং তাদের মূল লক্ষ্য থাকবে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ফিরিয়ে আনা। পেস বিভাগে মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের মতো অভিজ্ঞরা আছেন। তাদের সাথে যোগ দেবেন তরুণ তানজিম হাসান সাকিব ও অভিজ্ঞ মোহাম্মদ সাইফউদ্দিন।  মেহেদী হাসান ও রিশাদ হোসেনের সাথে নাসুম আহমেদ স্পিন সামলাবেন। তবে ব্যাটিং নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েই গেছে। ব্যাটারদের মধ্যে ধারাবাহিকতার অভাব স্পষ্ট এবং বড় জুটি গড়তে তারা ব্যর্থ হচ্ছেন তারা। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাদের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। চট্টগ্রামে ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও ব্যর্থ হয়েছেন, যা দলের আত্মবিশ্বাসে কিছুটা চিড় ধরিয়েছে। তবে এই সিরিজে ব্যাটাররা রানে ফিরবেন বলে বিশ্বাস করেন লিটন কুমার দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টপ অর্ডারে জায়গা নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। সাইফ হাসান ভালো ফর্মে আছেন, তাই তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের সাথে তাকে লড়াই করতে হবে। মিডল অর্ডারে তৌহিদ হৃদয় ও জাকের আলীই ভরসা । ফিনিশিং রোলে মাহিদুল ইসলাম অঙ্কনকে নতুন করে দেখা হবে এই সিরিজে। চার ও পাঁচ নম্বর পজিশনে 

পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে টিম ম্যানেজমেন্ট। শামিম হোসেনের জায়গায় অঙ্কনকে দলে নেওয়া নির্বাচকদের নতুন পরিকল্পনার অংশ। আয়ারল্যান্ড দলের জন্য এই সিরিজটি নিজেদের প্রমাণ করার বড় চ্যালেঞ্জ। চলতি বছর তারা মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, ফলে তাদের খেলার মধ্যে থাকার ঘাটতি থাকতে পারে। তবে চট্টগ্রামের উইকেট তাদের ব্যাটারদের জন্য স্বস্তির কারণ হতে পারে কারণ এখানকার কন্ডিশন সাধারণত ব্যাটিং সহায়ক হয়।
ম্যাচের ভেন্যু চট্টগ্রাম হওয়ায় টস এবং পিচ কন্ডিশন ফ্যাক্টর হতে পারে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে কিছু শিক্ষা পেয়েছে দলগুলো। দেখা গেছে, রাতের ম্যাচে শিশির থাকলেও দ্বিতীয় ইনিংসে বল বাউন্স ও মুভ করে, যা ব্যাটারদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। ক্যারিবীয়রা ১৬৫ ও ১৪৯ রানের মতো মাঝারি পুঁজি নিয়েও ম্যাচ জিতেছে এবং পরে ব্যাট করা দলগুলো সমস্যায় পড়েছে। তাই টস জয়ী দল আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারে এবং লড়াকু পুঁজি সংগ্রহের চেষ্টা করবে। গত অক্টোবরের সিরিজে গড় দলীয় স্কোর ছিল ১৫৫ রান, যা টি-টোয়েন্টিতে খুব বড় স্কোর নয়। দলগুলো এই রান টপকে বড় সংগ্রহ গড়ার চেষ্টা করবে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং করতে হবে এবং লাইন-লেন্থ বজায় রাখতে হবে। আয়ারল্যান্ডও চাইবে শুরুতে উইকেট তুলে নিয়ে চাপ সৃষ্টি করতে। দুই দলই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত এবং একে অপরকে ছেড়ে কথা বলবে না। দর্শকদের জন্য একটি উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই অপেক্ষা করছে। আজকের ম্যাচটি সিরিজের গতিপথ ঠিক করে দেবে এবং বোঝা যাবে কারা এগিয়ে থাকবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দলঃ

লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন , নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম 

#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #cricketnews #bangladeshcricket #sports #sportsnews #1stT20vsIreland #T20Series #T20match  #bangladeshvsIreland


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ