শেষদিকে দ্রুত ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকেই পড়ে যায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। আয়ারল্যান্ডের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে টাইগাররা। লিটন দাস, পারভেজ হোসেন ইমনের দারুণ ব্যাটিং ও মোহাম্মদ সাইফউদ্দিনের শেষের ঝড়ে নিশ্চিত হয় বাংলাদেশের এই জয়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি রান (৩৪৪) দেখা গেল আজই। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এখন ১-১ সমতা।
আজ শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠে ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা আয়ারল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে ও ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
টাইগারদের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস। ২৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষদিকে ৭ বলে ১৭ রানের ইনিংসে দলকে জিতিয়ে ফেরেন মোহাম্মদ সাইফউদ্দিন।
আর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলকে ভালো শুরু এনে দেন আয়ারল্যান্ডের দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। দলীয় ৫৭ রানে ফেরেন অধিনায়ক স্টার্লিং (১৪ বলে ২৯)। ২৩ বলে ৩৮ রান করা টিম আউট হন দ্বিতীয় উইকেট হিসেবে। মাঝে ৩২ বলে ৪১ রানের অবদান রাখেন লরকান টাকার। বাংলাদেশের হয়ে ৩ উইকেট পান শেখ মেহেদী। ৫৭ রান ও ২টি স্টাম্পিং করা অধিনায়ক লিটন দাস হন ম্যাচসেরা।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২রা ডিসেম্বর।
#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #cricketnews #bangladeshcricket #sports #sportsnews #1stT20vsIreland #T20Series #2ndT20match #bangladeshvsIreland

0 মন্তব্যসমূহ