বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।
তাছাড়া সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন চলতি অক্টোবর মাসেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীদেরকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা হচ্ছে। তবে বিএনপি আর এনসিপি জোটভুক্ত হবে কি না, সেটা দেখতে অপেক্ষা করতে হবে। যদিও এনসিপির সঙ্গে জোটভুক্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এটি পরিবর্তনে সম্মতি ছিল অধিকাংশ দলের। আমরা আশ্বস্ত ছিলাম, কিন্তু যেভাবে আরপিও পাস হলো, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহিত হবে না।
0 মন্তব্যসমূহ