জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 'জুলাই সনদ' বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে মঙ্গলবার (২৮ অক্টোবর) তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির যে অবস্থান ছিল তা হচ্ছে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটি ব্যালটের মাধ্যমে হবে। দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিএনপির এই অবস্থান প্রথম দিন থেকেই । এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও হবে না।

0 মন্তব্যসমূহ