শনিবার (২৫ অক্টোবর) জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রকাশিত এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। মিডল ইস্ট আই এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সংস্থার রিপোর্ট অনুসারে, গাজার ধ্বংসাবশেষের প্রায় দুই-তৃতীয়াংশ সৃষ্টি হয়েছিল যুদ্ধের প্রথম পাঁচ মাসেই। বর্তমান যুদ্ধবিরতির আগের মাসগুলোতেও ভবন ধ্বংসের ঘটনা ত্বরান্বিত হয়েছে।
২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাফাহ এবং খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ অংশে ৮০ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়।
ইউএনইপির বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পরিচিত শিল্পাঞ্চল থেকে আসা বিপজ্জনক বর্জ্য'র মাধ্যমে দূষিত হতে পারে।
জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার প্রোগ্রামের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, দখলদার ইসরায়েলি বাহিনী আক্রমণে গাজায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস হয়েছ - এটি যুদ্ধ শুরু হওয়ার আগে বিদ্যমান কাঠামোর প্রায় ৭৮ শতাংশ।

0 মন্তব্যসমূহ