sponsored

বিয়ে ও বাবা হওয়ার সুখবর দিলেন জেমস

 

ছবি ঃ সংগৃহীত

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীরের সঙ্গে বিবাহবিচ্ছেদের দশ বছর পর ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নামিয়া আমিনকে বিয়ে করেন জেমস। বিয়ের পর নামের সঙ্গে আনাম নাম যুক্ত করেছেন নামিয়া। এ বছরের জুনে জেমস-নামিয়া দম্পতির কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখা হয়েছে জিবরান আনাম।


পারস্পরিক সম্মতিতে ২০১৪ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে বিচ্ছেদ হয় জেমসের। এরপর এক দশক একাই কাটিয়েছেন এই রকস্টার। ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের  লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে  নামিয়ার সঙ্গে পরিচয় হয়, আর এই পরিচয় থেকে প্রণয় ও বিয়ে। 


পরিচয়ের এক বছর পর পরিবারের সদস্যদের উপস্থিতিতে  ২০২৪ সালের ১২ জুন ঢাকায় তাঁদের বিয়ে হয়। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে দিবাগত রাত সাড়ে তিনটায় জন্ম হয় জিবরানের। জেমসসহ পরিবারের অন্যান্য সদস্যরা তখন উপস্থিত ছিলেন। এক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর সন্তান নিয়ে দেশে ফেরেন তাঁরা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। তিনি সেখানে একটি কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক সম্পন্ন করেছেন।


ব্যক্তিজীবনে এর আগে দুবার বিয়ে করেছেন জেমস। চলচ্চিত্র অভিনেত্রী রথি ছিলেন তাঁর প্রথম স্ত্রী । ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ২০০০ সালে বেনজীর সাজ্জাদের সঙ্গে পরিচয় হয় জেমসের, এরপর আমেরিকায় গিয়ে তাঁরা বিয়ে করেন। ২০১৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। প্রথম  সংসারে জেমসের একটি পুত্র ও একটি কন্যাসন্তান রয়েছে। আর দ্বিতীয় সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ