sponsored

ইরানে ‘মাদার অব অল বোম্বস (MOAB)’ ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। কি এই MOAB?

 

                                        


ইরানে পুনরায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হলে ‘মাদার অব অল বোম্বস’ (MOAB) ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কেন্দ্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই বোমা ব্যবহারের বিষয়টি বিবেচনায় রয়েছে।

MOAB-এর দাপ্তরিক নাম GBU-43/B Massive Ordnance Air Blast। এটি যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বড় পারমাণবিক-বিহীন প্রচলিত বোমাগুলোর একটি। ২০০৩ সালে এর প্রথম পরীক্ষা হয়। বিশাল এলাকাজুড়ে তীব্র বিস্ফোরণ ও বায়ুচাপ সৃষ্টি করতে সক্ষম এই বোমাটি সি-১৩০ হারকিউলিস কার্গো বিমান থেকে নিক্ষেপ করা হয়।

২০১৭ সালের ১৩ এপ্রিল আফগানিস্তানের আচিন জেলায় ইসলামিক স্টেটের সুড়ঙ্গ ও গুহা কমপ্লেক্সে প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে MOAB ব্যবহার করে মার্কিন বাহিনী।

তবে ইরানে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর অনেকগুলো ভূগর্ভে গভীরভাবে সুরক্ষিত। MOAB গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য বিশেষভাবে তৈরি নয়। ফলে এসব স্থাপনায় এর কার্যকারিতা সীমিত হতে পারে।

এ ছাড়া, বড় এলাকাজুড়ে ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতার কারণে জনবসতির কাছাকাছি এই বোমা ব্যবহার করা হলে ব্যাপক বেসামরিক প্রাণহানির আশঙ্কা রয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি শত্রুপক্ষের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরিও এর সম্ভাব্য উদ্দেশ্য হতে পারে।

#vibrantNews365 #worldnews #Foreign_Affairs #WorldNews #MiddleEast #মাদার_অব_অল_বোম্বস #MOAB 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ