যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে কিছু লোকজনকে বিক্ষোভ করতে দেখা গিয়েছে। হুইলচেয়ারে বসা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে আক্রমণাত্মক স্লোগান দেন কয়েকজন ব্যাক্তি। উনারা আওয়ামী লীগ ও যুবলীগের প্রবাসী নেতাকর্মীরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার ১২ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে লক্ষ্য করে বিক্ষোভের দৃশ্য দেখা যায়। এ সময় বিক্ষোভকারীদের ‘ইউ আর আ টেররিস্ট’ এবং ‘হোয়াই ইউ কাম হেয়ার’ বলতে শোনা যায়। তারা ড. ইউনূসের বিরুদ্ধে দেশের গণতন্ত্র ধ্বংসের অভিযোগও তোলেন।
ভিডিওতে দেখা যায়, কঠোর নিরাপত্তা ও সহযোগীদের বেষ্টনীতে ড. ইউনূস শান্তভাবে সামনে এগিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজান চৌধুরী এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
#VibrantNews365 #ভিডিও #Video #TrendingNews #Dr_Muhammad_Yunus #Yunus_harassed

0 মন্তব্যসমূহ