যুক্তরাজ্যের গ্রিন পার্টি জায়নবাদকে ‘বর্ণবাদের একটি রূপ’ হিসেবে উল্লেখ করে নতুন একটি আনুষ্ঠানিক নীতি গ্রহণ করেছে। ৪ অক্টোবর ২০২৬ দলের বার্ষিক সম্মেলনে তীব্র বিতর্কের পর ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়। এর পক্ষে ১,০২২ এবং বিপক্ষে ৮১৩ ভোট পড়ে।
নতুন নীতিতে ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডে সবার সমান অধিকার নিশ্চিত করে একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার, ইসরায়েলকে বয়কট ও বিনিয়োগ প্রত্যাহার এবং দেশটির ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার সমর্থন জানানো হয়েছে।
প্রস্তাবে জায়নবাদকে জাতিগত-জাতীয়তাবাদী রাজনৈতিক প্রকল্প হিসেবে বর্ণনা করে বলা হয়েছে, জায়নবাদবিরোধিতাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখা উচিত নয়।
তবে সিদ্ধান্তটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ একে ইহুদিবিদ্বেষী ও ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের আহ্বান হিসেবে আখ্যা দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা'আর গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কির ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। যুক্তরাজ্যের লেবার পার্টি ও কয়েকটি ইহুদি সংগঠনও সিদ্ধান্তটির সমালোচনা করেছে।
এদিকে, গ্রিন পার্টির পাঁচ এমপির মধ্যে অন্তত তিনজন প্রস্তাবটির বিরোধিতা করেছেন। তবে দলটির দাবি, দীর্ঘ বিতর্কের পর সদস্যরা সমতা, ন্যায়বিচার ও মানবাধিকারের নীতির ভিত্তিতেই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন।
#VibrantNews365 #Bangladesh_News #zionism #Israel #Green_Party
.png)
0 মন্তব্যসমূহ