sponsored

পার্সটুডে’র বিশ্লেষণঃ ইয়েমেনের হুতি বাহিনীর অগ্রযাত্রায় ইসরায়েলে উদ্বেগ ও আতঙ্ক



ইয়েমেনের পশ্চিম উপকূলে সৌদি আরব-সমর্থিত বাহিনীর আকস্মিক পতন এবং কৌশলগত গুরুত্বপূর্ণ আল-মুখা বন্দর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে আসায় ইসরায়েলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম—বিশেষ করে ‘ইয়েদিওত আহারোনোত’ ও ‘মারিভ’ পত্রিকা এবং ইসরায়েলি টেলিভিশনের ১২ ও ১৪ নম্বর চ্যানেল—ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ও বন্দর ‘আল-মুখা’ উদ্ধার এবং তায়েজের পার্বত্য অঞ্চল ও দক্ষিণ লোহিত সাগরের দ্বীপগুলোর দিকে ইয়েমেনি বাহিনীর অগ্রযাত্রার পর রিয়াদ ও তেল আবিবের অভিন্ন উদ্বেগকে গুরুত্ব দিয়ে তুলে ধরেছে।

ইসরায়েলের আশঙ্কা, এই অগ্রযাত্রার ফলে সানা বাব আল-মান্দাব প্রণালি ও ‘মায়ুন’ দ্বীপের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এর ফলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সামুদ্রিক অবরোধ মারাত্মক প্রভাব ফেলতে পারে।

পরিস্থিতির প্রতিক্রিয়ায় ইসরায়েল উম্ম আল-রাশরাশ (ইলাত) অঞ্চলে বিমানবাহিনী, নৌবাহিনী ও ৮০তম ডিভিশনের অংশগ্রহণে ব্যাপক সামরিক মহড়া চালিয়েছে।

Please Follow, React, Comment and Share 

#vibrantNews365 #Quote #উক্তি #worldnews #Foreign_Affairs #হুতি #বাব_আল-মান্দাব_প্রণালি #Houthis #Bab-el-Mandeb_Strait


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ