VIDEO/ভিডিও:'তুই শেষ, তরে কোবাইয়া লাইম'-নারী ইউএনওকে ছাত্রদল নেতা ..
নারী ইউএনও-কে ছাত্রদল নেতার প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ২০২৬ সালের ১৩ আগস্ট ঘটেছে।
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের তালিকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ওইদিন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভ করেন। একপর্যায়ে কার্যালয়ে প্রবেশ করে হট্টগোল সৃষ্টির সময় বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান তালুকদার ইউএনও মাহমুদা বেগম সাথীকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে ১৫ আগস্ট তিনি নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে প্রশাসনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান।
Please Follow, React, Comment and Share
#vibrantNews365 #ভাইরাল_ভিডিও #Viral_Video #ভিডিও #Video #হবিগঞ্জ #Habigonj #Tui_Shesh #Family_Card

0 মন্তব্যসমূহ