sponsored

ছবি কথা বলে/Pictures Speak: এত দামী ফল! অথচ বাংলাদেশে অযত্নে জন্মে পথের ধারে /Such an expensive fruit! Yet, in Bangladesh, it grows untended by the roadside.


 

এই ফল বাংলাদেশে বন টেপারি, ফটকা বা রসভরি নামে পরিচিত। রাস্তার ধারে, ক্ষেতের আইলে ও পতিত জমিতে স্বাভাবিকভাবে জন্মানো এ গাছের ফল কাগজের মতো পাতলা আবরণে ঢাকা থাকে। পাকা ফল (হলুদ বা লালচে রঙ ) মিষ্টি ও হালকা টক স্বাদের।


বন টেপারিতে ভিটামিন C, A ও B-কমপ্লেক্স এবং প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও জিঙ্ক রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উপাদান শরীরের জন্য খুবই উপকারী। তবে শুধু পাকা ফল খাওয়া উচিত; কাঁচা ফল ও গাছের অন্যান্য অংশ ক্ষতিকর হতে পারে।


বাংলাদেশে এটি সাধারণত বাণিজ্যিকভাবে বিক্রি হয় না। তবে বিদেশে Golden Berry বা Cape Gooseberry নামে পরিচিত এবং আমদানিকৃত ফলের দাম প্রতি কেজি প্রায় ১,০০০–২,৫০০ টাকা বা তারও বেশি হতে পারে যা সাধারণতঃ সুপার শপ গুলোতে পাওয়া যায়।


In Bangladesh, this fruit is known as *Bon Tepari*, *Photka*, or *Rasbhari*. The fruit of this plant—which grows naturally along roadsides, on field margins, and on the edges of fallow land—is encased in a paper-thin husk. The ripe fruit (yellow or reddish in color) has a sweet and slightly tart taste.


Wild ground cherries contain vitamins C, A, and B-complex, as well as abundant iron, calcium, phosphorus, and zinc. The antioxidants and other compounds they contain are highly beneficial for the body. However, only the ripe fruit should be consumed; the unripe fruit and other parts of the plant can be harmful.


It is generally not sold commercially in Bangladesh. However, imported fruit—known abroad as Golden Berry or Cape Gooseberry and typically available in supermarkets—can cost around 1,000–2,500 Taka or more per kilogram.

#vibrantNews365 #অজানাতথ্য #বিশ্বেরবিস্ময় #Picture_Speak #Golden_Berry #Bon_Tepari #Photka #Rasbhari #বন_টেপারি #ফটকা #রসভরি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ