
করিম সাহেবের এক মেয়ে ও এক ছেলে। মেয়ে বড় ও ছেলে ছোট। ছেলে-মেয়ের বয়সের ব্যবধান ১০ বছর। উনার ছোট্ট একটি ব্যবসা। খুবই অভাবের সংসার। কিন্তু মেয়েটি মেধাবী হওয়াই শত কষ্ট ও অভাব থাকা সত্ত্বেও মেয়েটিকে অতি যত্নের সাথে আগলে রাখতেন। দেখতে দেখতে মেয়েটি বড় হয়ে গেল। প্রতিটা পরীক্ষায় সে অসাধারণ সাফল্য দেখালো। করিম সাহেবের স্বপ্নটাও প্রসারিত হতে থাকে। এই বুঝি সংসারের অভাব পুরোপুরি না হোক কিছুটাতো দূর হবে, ছেলেটাকে আরো ভালোভাবে মানুষ করতে পারবে। তবে করিম সাহেব কখনও এটা ভাবেন নি যে, মেয়ের আয় রোজগারেই তার সংসার চলবে। খুব তাড়াতাড়িই মেয়েটি বিসিএস-এর মাধ্যমে ভালো একটা ক্যাডারে চাকরি পেয়ে গেল।
মেয়েটি সংসারের হাল ধরলো। ভালো পোশাক-আশাক, ভালো খাওয়া-দাওয়া সবই চলছিল। এভাবে চলার ২ বছরেরে মাথায় বিয়ে মেয়েটির বিয়ে হয়ে গেল। বিয়ের পরপরই মেয়েটির শ্বশুর করিম সাহেবকে বললেন, বেয়াই কিছু মনে করবেন না, বলছিলাম কি-মেয়েদের বিয়ে দিলে তো পর হয়ে যায়, তাই এখন থেকে মেয়ের সমস্ত আয়-রোজগারই আমাদের। মেয়েটিও কোন প্রতিবাদ ছাড়াই মূর্খের মত তা মেনে নিল। করিম সাহেব যা একটু স্বচ্ছলতার মুখ দেখেছিলেন, ঐ কথার সাথে সাথেই তার কবর রচিত হয়ে গেল।
মেয়েটি এখন একটা কানাকড়িও বাবাকে দেয় না। করিম সাহেবের পায়ে এখন ছেঁড়া জুতা , গায়ে ছেঁড়া গেঞ্জি। খেয়ে না খেয়ে এখন ছেলেটাকে মানুষ করা নিয়ে তিনি অবিরাম যুদ্ধ করে চলেছেন।
মাঝে মাঝেই করিম সাহেব দীর্ঘশ্বাস ফেলেন আর ভাবেন- একটা ইনকাম করা মেয়েকে বিয়ে দিয়ে দিলে, তার ইনকামও যে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে যায় তাতো জানতাম না?
শিক্ষনীয়ঃ একটা ইনকাম করা মেয়ে যদি মনে করে তার ইনকামে অবশ্যই বাবার বাড়ির হক আছে। সে ব্যাপারে বিয়ের আগে অবশ্যই স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনকে জানাতে হবে। এবং সেই শর্তে বিয়ে করা উচিত।
Please Follow, React, Comment and Share
#VibrantNews365 #TrendingNews #Viral_Image #Notice_A_Little #একটু_লক্ষ্য_করুন #ভাইরাল #viral
0 মন্তব্যসমূহ