সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু) পদত্যাগ করেছেন । আজ ২৪ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের কারণ: পদত্যাগপত্রে তিনি তাঁর শারীরিক অসুস্থতার কথা (হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতা) উল্লেখ করেছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে পড়েছে বলে তিনি জানান ।
সংবাদ সম্মেলন: রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করার পর আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ একটি জরুরি সংবাদ সম্মেলন করেন এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ।
পরবর্তী দায়িত্ব: সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন । পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।
মোহাম্মদ সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন এবং স্বাভাবিক নিয়মে তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল । তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহল থেকে তাঁর পদত্যাগের দাবি উঠছিল।
Please Follow, React, Comment and Share
#VibrantNews365 #Bangladesh_News #প্রেসিডেন্ট #সাহাবুদ্দিন(চুপ্পু) #সাহাবুদ্দিন(চুপ্পু)_পদত্যাগ #Presidet_Chuppu #President_Resign

0 মন্তব্যসমূহ