যুক্তরাষ্ট্র বা অন্য কারো কারণে ইরান যদি নিজেদের তেল রপ্তানি করতে না পারে, তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল রপ্তানি করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানান, সংঘাতটি এখন "সবাই পাবে অথবা কেউই পাবে না" এমন পর্যায়ে পৌঁছেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের অবকাঠামো ধ্বংস করার হুমকি দেওয়ার পর, তেহরান এই পাল্টা সতর্কতা দেয়। গালিবাফ আরও স্পষ্টভাবে উল্লেখ করেন যে, হরমুজ প্রণালিতে নিরাপত্তা বজায় রাখতে হলে মার্কিন বাহিনীকে অঞ্চল থেকে সরে যেতে হবে এবং ইরান সুরক্ষিত না থাকলে এই অঞ্চলের কোনো জ্বালানি অবকাঠামোও নিরাপদ থাকবে না।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #বাঘের_গালিবাফ #Bagher_Ghalibaf

0 মন্তব্যসমূহ