sponsored

কৌতুকঃ কানে কম শুনলে যা হয়!


কৌতুকঃ কানে কম শুনলে যা হয়।

বিয়ের কথা-বার্তা চলছে, ঘটক এসেছে মেয়ে দেখতে। মেয়ে ঘটকের সামনে বসা।

মেয়ের বাবা ঘটককে বললেন, আমার মেয়ে কিন্তু সেই রকমের ‘স্ক্রলার’।

ঘটক কিছুটা কানে কম শোনে। ঘটক শুনলেন ‘স্কলার’।

ঘটক ছেলে পক্ষকে জানালো মেয়ে কিন্তু সেইরকমের ‘স্কলার’।

এটা শুনে ছেলে পক্ষ কাল বিলম্ব না করে ঐ মেয়েকেই বাড়ির বউ করে আনলো।

বিয়ের পর  

 বিয়ের পর বেশ কিছুদিন পার হলো। কিন্তু  বউটি  বাড়ির কোন কাজ করে না,

শাশুড়ির কোন কথা শুনে না।  শুধু মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে আর তা নিয়ে

ঘাটাঘাটি করে। একদিন অসহ্য হয়ে শাশুড়ি জিজ্ঞেস করলো, ‘বউ মা, বাসার কাজ একটু

হলেও করতে হয়, সবসময় তুমি ফোন সেট নিয়ে পড়ে থাকো।’  জবাবে বউটি বললো,

’কেন! বিয়ের আগে তো বাবা ঘটককে বলেছিলেন-আমি সেই রকমের স্ক্রলার, কি বলে

নাই?’ এবার বউটির শাশুড়ির সাথে স্বামীও এসে যোগ দিল, আর মা-ছেলে দুই জনই

একসাথে বললো, ‘বলো কি! তুমি স্ক্রলার!  আমরা তো শুনেছি ‘স্কলার’। স্বামী কটমট করে

বলতে লাগলো, ‘বয়রা ঘটক! তোর এবার খবর আছে।’

Please Follow, React, Comment and Share 

#vibrantNews365 #বিনোদন #Entertainment #কৌতুক #Funny #Comedy #Cartoon



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ