sponsored

কথা’র উৎপত্তি: 'আমি কি হনু রে’ কথাটির অর্থ কি? কথাটি কীভাবে আসলো?



'আমি কি হনু রে’ কথাটির অর্থ কি? কথাটি কীভাবে আসলো? 

“আমি কি হনু রে” (আঞ্চলিকভাবে “মুই কি হনু রে”) প্রবচনের আক্ষরিক অর্থ— “আমি কী হনুমান হলাম রে !”। এটি সাধারণত কারও অহংকার, আত্মম্ভরিতা বা নিজেকে অতিরিক্ত বড় কিছু মনে করার প্রবণতাকে ব্যঙ্গ করে বলা হয়। এখানে ‘হনু’ শব্দটি এসেছে রামায়ণের চরিত্র হনুমান থেকে।

উৎপত্তির লোকপ্রচলিত কাহিনী:
রামায়ণের লঙ্কাকাণ্ডে সীতার সন্ধান করতে গিয়ে হনুমান রাবণের অশোক বন পুড়িয়ে দেন।রাবণের লোকজন হনুমানের লেজে আগুন ধরিয়ে দিলে হনুমান পুরো লঙ্কাপুরী পুড়িয়ে ছারকার করে দেন। পরে সমুদ্রে লেজের আগুন নেভাতে গিয়ে পানির প্রতিবিম্বে নিজের পোড়া ও কালো মুখ দেখে তিনি নিজেই বিস্মিত ও আতঙ্কিত হন। লোককথা অনুযায়ী, সেই আত্মবিস্ময়ের মুহূর্তে তার মুখ থেকে বের হয়— “আমি কি হনু রে !”

বর্তমান অর্থ ও ব্যবহার:
কেউ সামান্য সাফল্যেই নিজেকে খুব ক্ষমতাবান বা জ্ঞানী ভাবতে শুরু করলে তাকে কটাক্ষ করে বলা হয়— “উনার ভাবখানা এমন যেন—আমি কি হনু রে!”।এই উক্তি বাংলায় এমন মানুষের ক্ষেত্রে প্রবাদ হয়ে যায়, যারা ছোট-খাটো অর্জনেই  হঠাৎ দম্ভ বা বড়াই করতে শুরু করে।


Please Follow, React, Comment and Share 


#VibrantNews365 #TrendingNews #কথা’র_উৎপত্তি #আমি_কি_হনু_রে #মুই_কি_হনু_রে 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ