sponsored

কেটি পেরির সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

 


০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব (মঞ্চ নাম 'সঞ্জয়')। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। 

১২ জুন ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে (SoFi Stadium) কেটি পেরি ও সঞ্জয় পারফর্ম করবেন। ওই দিন যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ের ম্যাচ অনুষ্ঠিত হবে ।

শুধু যুক্তরাষ্ট্র নয়, সঞ্জয় কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানেও পারফর্ম করবেন । সেখানে তার সঙ্গে থাকবেন মাইকেল বুবলে ও অ্যালানিস মরিসেটের মতো তারকারা।

লস অ্যাঞ্জেলেসের মূল মঞ্চে কেটি পেরি ও সঞ্জয়ের পাশাপাশি ব্ল্যাকপিঙ্কের লিসা, র‍্যাপার ফিউচার, অ্যানিটা, টাইলা এবং রেমার মতো বিশ্বখ্যাত তারকারা উপস্থিত থাকবেন ।

ফিফার এই অফিশিয়াল ঘোষণা আসার পর সঞ্জয় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, নিজের বেডরুম থেকে শুরু করে আজ ফিফা বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে পারফর্ম করার অনুভূতি অবিশ্বাস্য ।

তার জন্ম বাংলাদেশের শ্রীমঙ্গলে হলেও শৈশব কেটেছে চট্টগ্রামের লাভ লেন এলাকায়। মাত্র ১০-১১ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন । তিনি ইলেকট্রনিক ড্যান্স মিউজিকের (EDM) সঙ্গে দক্ষিণ এশীয় সুরের মিশ্রণের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত । 

#VibrantNews365 #Football #বিশ্বকাপ_ফুটবল_২০২৬_বিশ্বকাপের_উদ্বোধনী_অনুষ্ঠান #Worldcup_Football_Opening_ceremony #sports #sportsnews #DJ_Sanjoy_Dev


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ