sponsored

প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, নিশ্চিত করলেন ডঃ আসিফ নজরুল

 



প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কি-না সে ব্যাপারে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের ট্রল হচ্ছে তখন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ও বিগত ইনটেরিম সরকারের আইন উপদেষ্টা  ড. আসিফ নজরুল সে ব্যাপারে মুখ খুলেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটেসে ড. আসিফ নজরুল উল্লেখ করেন, তারেক রহমান ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাবির আইন বিভাগে ভর্তি হয়ে প্রায় দুই মাস নিয়মিত ক্লাস করেছিলেন। আসিফ নজরুল নিজে তখন আইন বিভাগের উপরের ব্যাচের ছাত্র ছিলেন। তৎকালীন এরশাদ সরকারের আমলের রাজনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির কারণে পরবর্তীতে তারেক রহমানের পক্ষে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তারেক রহমানের সহপাঠী হিসেবে বেশ কয়েকজন অতি পরিচিত ব্যক্তিত্বের নাম জানিয়েছেন অধ্যাপক ড. আসিফ নজরুল। তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে আইন বিভাগে তারেক রহমানের ব্যাচমেট বা সহপাঠী ছিলেন: 

  • ড. শিরীন শারমিন চৌধুরী (জাতীয় সংসদের সাবেক স্পিকার)।

  • সৈয়দা রিজওয়ানা হাসান (সাবেক উপদেষ্টা ও পরিবেশবিদ)।

  • বিচারপতি ফারাহ মাহবুব (সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বর্তমান বিচারপতি)।

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #Tariqu_Rahman #asif_Nazrul #Dhaka_University  #তারেক_রহমান #আসিফ_নজরুল #ঢাকা_বিশ্ববিদ্যালয়


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ