ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে বলে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। মার্কিন কংগ্রেসের এক বিশেষ শুনানিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস এই তথ্যটি প্রকাশ করেন। তবে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই ক্ষয়ক্ষতির সংখ্যা এখনও নিশ্চিত করেনি।
মার্কিন প্রতিরক্ষা বিষয়ক প্রভাবশালী সংবাদ সংস্থা The War Zone-এর একটি প্রতিবেদনকে উদ্ধৃত করে মার্কিন সিনেটের শুনানিতে এই তথ্য তোলা হয়।
২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন বিমানবাহিনী প্রায় ১৩,০০০ ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ধ্বংস হওয়া বিমানের তালিকায় একটি অত্যাধুনিক 'এফ-৩৫এ লাইটনিং ২' (F-35A Lightning II) যুদ্ধবিমান এবং একটি দামি গোয়েন্দা বিমান 'বোয়িং ই-৩ সেন্ট্রি' (Boeing E-3 Sentry) রয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।
পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা (CFO) জে হার্স্ট শুনানিতে জানান, এই বিমানগুলোর পূর্ণাঙ্গ পরীক্ষা (Full Diagnosis) ছাড়া সুনির্দিষ্ট আর্থিক ক্ষতি নির্ধারণ করা সম্ভব নয় এবং বর্তমানে ক্ষতির ব্যয় নির্ধারণের কাজ চলছে।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #৩৯_টি_বিমান_ধ্বংস #ইরান_যুদ্ধ #এড_কেস

0 মন্তব্যসমূহ