ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ-এর এক প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক অবকাঠামোর ৯৫ শতাংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ এপ্রিল ২০২৬-এর এই প্রতিবেদন অনুসারে, এই ধ্বংসযজ্ঞের আওতায় রয়েছে মার্কিন ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ।
ইরানি গণমাধ্যম দাবি করছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে নিরাপত্তা কাঠামো ছিল তা ভেঙে পড়েছে।প্রতিবেদনে বিশেষভাবে ঘাঁটি, আধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন ধ্বংসের কথা উল্লেখ করা হয়েছে।
প্রায় ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধের পর যখন সবপক্ষ একটি দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, ঠিক তখনই এই দাবি সামনে এলো।
তবে মার্কিন পেন্টাগন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি অস্বীকার করেছেন। তারা পাল্টা দাবি করেছেন যে ইরানের সামরিক সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #মার্কিন_সেনা_অবকাঠামো #মার্কিন_ঘাঁটি #US_Base #Middle_East

0 মন্তব্যসমূহ