sponsored

শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হলো যুক্তরাষ্ট্র-ইরান




যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের (১৪ দিন) জন্য একটি সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ৮ এপ্রিল ২০২৬-এ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় এই সিদ্ধান্ত আসে। 


আল-জাজিরার প্রতিবেদনে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এ সম্মতি দিয়েছে।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছে। আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাওয়া এই আলোচনায় ইরান এই ১০ দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

এদিকে ইরানের মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

উল্লেখ্য, বিবৃতিতে এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। 

এতে আরেও বলা হয়, এই দুই সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

অপরদিকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা এই যুদ্ধ বিরতিকে তাদের নিজেদের  জয় হিসিবে আখ্যায়িত করেছেন। 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #যুদ্ধবিরতি #ceasefire


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ