লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় আজ (১০ এপ্রিল ২০২৬) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত শান্তি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান । ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা 'তাসনিম নিউজ' জানিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তেহরান কোনো ধরনের সংলাপে বসবে না।
পাকিস্তান ও ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গত মঙ্গলবার (৭ এপ্রিল) হওয়া ১০ দফার সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত ছিল । তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করছে যে ওই চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়।
যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েল লেবাননে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে বুধবার থেকে এ পর্যন্ত অন্তত ৩০০ জন নিহত হয়েছেন । ইরানের মতে, এটি কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে এখন যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে । যতক্ষণ হামলা চলবে, ততক্ষণ আলোচনার কোনো মানে নেই বলে মনে করে তেহরান।
চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার জন্য পাকিস্তানের পথে রয়েছেন । অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনার সফলতার স্বার্থে হামলা কিছুটা কমিয়ে আনার (scaling back) অনুরোধ করেছেন বলে জানা গেছে ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে এই শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #লেবানন #বৈঠক #Meeting #Iran #Lebanon

0 মন্তব্যসমূহ