জার্মানির রাজধানী বার্লিনে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন। একটি সংবাদ সম্মেলন শেষে ভবন থেকে বের হওয়ার সময় এক বিক্ষোভকারী তার ওপর লাল রঙের তরল (ধারণা করা হচ্ছে টমেটো সস বা জুস) নিক্ষেপ করে তাকে অপদস্থ করেন।
আজ বার্লিনে ফেডারেল প্রেস কনফারেন্স ভবনের সামনে এই ঘটনা ঘটে।ঘটনার পরপরই জার্মান পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং ওই লাল তরল নিক্ষেপকারী ব্যক্তিকে তরল নিক্ষেপের ঘটনায় যুবরাজ পাহলভি শারীরিকভাবে আহত হননি। তিনি সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
রেজা পাহলভি জার্মান পার্লামেন্ট সদস্যদের সাথে সাক্ষাৎ এবং ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে বার্লিন সফরে রয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির তীব্র সমালোচনা করেন। পরে তিনি ইরানে হামলার ব্যাপারে ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে আবারও উদ্বুদ্ধ করেন।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #রেজা_পাহলভি #Reza_Pahlavi

0 মন্তব্যসমূহ