sponsored

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে বড় ব্যাবধানে জয় বাংলাদেশর

 


তরুণ পেসার নাহিদ রানার গতি আর ওপেনার তানজিদ হাসান তামিমের ঝড়ো ব্যাটিং-এ  ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় পেল বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ১১৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেটের জয়ে ১-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

দলের জয়ে ইনিংস ওপেন করতে নেমে রীতিমতো তাণ্ডব চালান তানজিদ হাসান তামিম। তিনি টি-টোয়েন্টির মেজাজে ব্যাটিং করে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন। ৪২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৬৭ রান করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম।

এছাড়া ৩৩ বলে ২৭ রান করে ফেরেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন। 

নাহিদ রানা ৭ ওভারে ২৫ রান খরচায় ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। 

#VibrantNews365 #cricketnews #bangladesh_cricket #sports #sportsnews #বাংলাদেশ_ক্রিকেট


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ