sponsored

ইসরাইলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ

 



লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গত ১১ মার্চ, ২০২৬ (বুধবার) রাতে ইরানের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে ১০০টিরও বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 


হিজবুল্লাহ এবং ইরান যৌথভাবে এই হামলা চালায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, লেবাননের বিভিন্ন এলাকা থেকে এই রকেটগুলো ছোড়া হয়।

ইসরায়েলের হাইফা, গ্যালিলি এবং গোলান মালভূমিসহ উত্তরের বিশাল এলাকা জুড়ে বিমান হামলার সাইরেন ও বিস্ফোরণ শোনা যায়।

আপার গ্যালিলিতে একটি আবাসিক ভবনে রকেট আঘাত হানলে ৫ জন আহত হন। এছাড়া কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

এই হামলার পর ইসরায়েল বৈরুতের দাহিয়েহসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে এবং স্থানীয়দের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। 

এই হামলাকে চলতি মাসের শুরু থেকে বাড়তে থাকা উত্তজনা ও সংঘাতের মধ্যে হিজবুল্লাহর অন্যতম বড় আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #Iran_Attack #Israel_Attack #১০০টি_ক্ষেপণাস্ত্র #100_Missiles #Hizbullah #হিজবুল্লাহ


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ