ইরানের দক্ষিণাঞ্চলের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে। ইরানের মিজান নিউজ এজেন্সির তথ্যের বরাতে এ কথা জানিয়েছে আল–জাজিরা।
খবরে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে গতকাল শনিবার একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ১০৮ জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে মিনাবের প্রসিকিউশন দপ্তর।
ওই স্কুলে শনিবার সকালে হামলার সময় ১৭০ জন শিক্ষার্থী ছিল। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান_আক্রমণ #Iran_Attack #USA #Iran #Israel #Death_ Primary_Students_Iran

0 মন্তব্যসমূহ