আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে । ইরান এই অভিযানের নাম দিয়েছে 'ট্রু প্রমিজ ৪' (True Promise 4)। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ যৌথ হামলার পাল্টা জবাব হিসেবে ইরান এই পদক্ষেপ নিয়েছে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। হামলায় ইসরাইলের তেলআবিব, বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে যে তারা বাহরাইন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে । উল্লেখযোগ্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে:
বাহরাইন: মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিট (Fifth Fleet) সদর দপ্তর।এই ঘাটিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
কাতার: আল-উদেইদ (Al-Udeid) বিমান ঘাঁটি ।
সংযুক্ত আরব আমিরাত: আল-দাফরা (Al-Dhafra) বিমান ঘাঁটি ।
কুয়েত: আল-সালেম (Al-Salem) বিমান ঘাঁটি।
অন্যান্য: জর্ডানের মুওয়াফফাক আল-সালতি বিমান ঘাঁটি , এবং উত্তর ইরাকের একটি মার্কিন ঘাঁটিও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে ।একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো মার্কিন সেনা নিহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি । সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানে 'মেজর কমব্যাট অপারেশনস' শুরু করেছে। ইসরায়েলও ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ।
বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং কাতার ও কুয়েতসহ বেশ কিছু দেশ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান_আক্রমণ #Iran Attack #USA #Iran #Israel

0 মন্তব্যসমূহ