পুলিশের তথ্যমতে, স্কুলের ভেতর ৬ জন, আবাসিক এলাকায় ২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে ১ জন মারা যান । হামলাকারী নিজেও পরে গুলিতে আত্মহত্যা করেন। এ ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, হামলাকারী একজন নারী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং তিনি একাই এই হামলা চালিয়েছেন । তবে হামলার সঠিক কারণ বা উদ্দেশ্য এখনো জানা যায়নি ।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি এই ঘটনাকে একটি "অকল্পনীয় ট্র্যাজেডি" হিসেবে বর্ণনা করেছেন । এটি কানাডার ইতিহাসের অন্যতম ভয়াবহ বন্দুক হামলার ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #কানাডা #Canada

0 মন্তব্যসমূহ