বুধবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে গুলশানের ৬৫ নম্বর সড়কে এ ঘটনাটি ঘটেছে। পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনাটির তদন্ত শুরু করছে। তবে এখনও পর্যন্ত ওই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, ঘটনাটি আকস্মিকভাবেই ঘটে। মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে কাগজ সেঁটে দ্রুত পালিয়ে যান। কাগজে কিছু লেখা ছিল না। মোটরসাইকেলটি ছিল সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের।
এ ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পুলিশ ঘটনাটি জানার পর নিজেরাই জিডি করে স্বপ্রণোদিত হয়ে তদন্ত চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা গেছে, একজন বাইকার গাড়ির কাছে এসে কাগজ লাগিয়ে দ্রুত চলে যান। তবে রাতের বেলার ওই ভিডিও’র মান ভালো না হওয়ায় আরোহীর চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যাচ্ছে না।
পুলিশ আরও জানায়, ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও আরোহীকে শনাক্তের চেষ্টা চলছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#NationalNews #BNP #VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #PoliticalNews #Tariqu_Rahman #Tariqu_Zia #তারেক_রহমান #তারেক_জিয়া #তারেক_রহমানের_গাড়িতে_রহস্যময়_কাগজ #রহস্যময়_কাগজ

0 মন্তব্যসমূহ