ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা তার উঠান বৈঠকে (মতবিনিময় সভা) নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করতে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ওপর ভীষণ ক্ষুব্ধ হন। ম্যাজিস্ট্রেটের সঙ্গে আচরণবিধি লঙ্ঘন করা নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে রুমিন ফারহানা বলেন, অন্যরা আপনাদের বৃদ্ধাঙ্গুলি দেখালেও কিছু বলেন না। আমি শেষ বারের মতো আপনাকে সর্তক করে দিচ্ছি। আজ আমি ভদ্রতার সাথে কথা বলছি, পরবর্তীতে সেটা করব না।
শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামবাদ (গোগদ) এলাকায় এ ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জুয়েল মিয়া নামে রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত থাকা একাধিক ব্যক্তি জানান বলেন,রুমিন ফারহানা ইসলামাবাদ গ্রামে এক উঠান বৈঠক করছিলেন। তিনি যখন বক্তব্য রাখছিলেন ওইসময় কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার হাসান খান । এ সময় রুমিন ফারহানা বৈঠকস্থলের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ভিডিও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্দেশে রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘আপনি পারলে থামাই দেন। আজকে আপনাকে ভদ্রতার সঙ্গে বলছি। নেক্সট টাইম কিন্তু ভদ্রতা দেখাব না।’ এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলতে শোনা যায়, ‘আপনাদের তারা বুইড়া আঙুল দেখায়, আপনারা কিছুই করতে পারেন না।’ এ সময় রুমিন ফারহানা বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বলেন, ‘আপনাদের তারা এই রকম দেখায়।’
#NationalNews #VibrantNews365 #TrendingNews #BangladeshNews #BreakingNews #National_Election #Rumin_Farhana #Rumin_Farhana_Viral_Vedio
0 মন্তব্যসমূহ