sponsored

খালেদা জিয়াকে বিদায়ী-শ্রদ্ধা জানাতে আসছেন পাকিস্তান-ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা

 


সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং তাঁর জানাজায় অংশ নিতে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিশেষ দূত ও প্রতিনিধিরা আগামীকাল বুধবার ঢাকায় আসছেন। আগামীকাল জানাজার পর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ও তাঁর  জানাজায় অংশগ্রহণ করতে ঢাকায়  আসার  কথা রয়েছে।

উল্লেখ্য রাষ্ট্রীয় শ্রদ্ধা শেষে প্রয়াত খালেদা জিয়ার জানাজা ৩১ ডিসেম্বর (বুধবার) বাদ জোহর দুপুর ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

#National_News #khaleda_Zia #khaleda #VVIP #MIP #BNP #Vibrant_News365 #Trending_News #Bangladesh_News #Breaking_News  #খালেদা_জিয়া #বিএনপি #খালেদা_জিয়ার_মৃত্যু #Death_Of_Khaleda_Zia #Khaleda_zia_Is_Dead #Khaleda_Zia_Death #Dead_Khaleda_Zia #খালেদা_জিয়া_জানাজা #খালেদা_জিয়া_দাফন #Bury_Of_Khaleda_Zia #Khaleda_Zia_Janaja #Foreign_Delegates_to_Respect_Khaleda_Zia


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ