যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে জানাজা শেষে তাকে রাজধানীর জিয়া উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি ও তাঁর স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
খালেদা জিয়ার কবরে সবার আগে নামেন তার বড় ছেলে তারেক রহমান। নিজের মাকে কবরে শায়িত করেন তিনি।
এর আগে লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয় যা ছিল সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বৃহত্তম। বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় লাখো মানুষ অংশ নেয়।
জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সম্মানিত খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জানাজায় অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, দেশি-বিদেশি রাজনৈতিক, কূটনৈতিক ব্যক্তি ছাড়াও অসংখ্য মানুষ।
#National_News #khaleda_Zia #khaleda #VVIP #MIP #BNP #Vibrant_News365 #Trending_News #Bangladesh_News #Breaking_News #খালেদা_জিয়া #বিএনপি #খালেদা_জিয়ার_মৃত্যু #Death_Of_Khaleda_Zia #Khaleda_zia_Is_Dead #Khaleda_Zia_Death #Dead_Khaleda_Zia #খালেদা_জিয়া_জানাজা #খালেদা_জিয়া_দাফন #Bury_Of_Khaleda_Zia #Khaleda_Zia_Janaja #Foreign_Delegates_to_Respect_Khaleda_Zia #মানিক_মিয়া_অ্যাভিনিউ #Manik_Mia-Avenue #খালেদা_জিয়ার_দাফন #Khaleda_Zia_Dafon #Kaleda_Ziar_Dafon

0 মন্তব্যসমূহ