sponsored

মামদানির জয়ে ক্ষুব্ধ ট্রাম্প , কিছু ভোটারদের বললেন, ‘স্টূপিড’!


নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছিলেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাতে সাড়া দেননি ভোটাররা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যানড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস গড়েছেন মামদানি।১৮৯২ সালের পর তিনিই শহরের সর্বকনিষ্ঠ মেয়র, একই সঙ্গে প্রথম মুসলিম মেয়র এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি, যিনি এই পদে জয়ী হলেন।

শুরু থেকেই জোহরান মামদানির বিরোধীতা করে আসছিলেন ট্রাম্প। এবার তার জয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার (৫ নভেম্বর) ট্রুথ স্যোশালের (Truth Social) এক পোস্টে জোহরান মামদানিকে সমর্থন দেওয়া ইহুদিদের ‘স্টুপিড’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন, তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। যুক্তরাষ্ট্রের ইহুদীদের বিরুদ্ধে যাবে তাদের এমন পদক্ষেপ 

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় কোন মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে এক মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ