sponsored

জামায়াত থেকে আজহারী কি প্রার্থী হচ্ছেন? যা জানাল জামায়াত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী—এ ধরনের একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে খবরটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত-ই- ইসলামী।

বুধবার (১৯ নভেম্বর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের।

জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান বলেন, জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি আসলে গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

এ ধরনের ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এহসান মাহবুব জুবায়ের।

#mizanurrahmanazahari #azahari #politicalnews #vibrantnews365 #politics #jamateislami #jamat #mpcandidate #bangladeshnews #banglanews #dhakanews

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ