চ্যাম্পিয়নস লিগে আবারও মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে দুই দলের পুরোনো লড়াইয়ের স্মৃতি ফের ভেসে উঠছে বিভিন্ন আলোচনায়। গত মৌসুমে একই মাঠে রিয়ালকে ২-০ গোলে হারিয়েছিল ইংলিশ ক্লাবটি। তবে এবার প্রতিপক্ষকে অনেক বেশি শক্তিশালী বলেই মনে করছেন লিভারপুলের কোচ আর্নে স্লট।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় আগামী মঙ্গলবার নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ২টায়।
আগের সেই জয়ের প্রসঙ্গ টেনে তুলতে চান না স্লট। তার ভাষায়, ‘আমরা মুখোমুখি হচ্ছি এমন এক দলের, যারা ইউরোপে বহু বছর ধরে সাফল্যের গল্প ধারাবাহিকতা লিখে চলেছে।
এই মৌসুমেও তারা দারুণ ছন্দে আছে। দলে আছে অভিজ্ঞ কোচ, মানসম্পন্ন খেলোয়াড়। আমরা প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান ও সমীহ করি।’
তিনি আরো যোগ করেন, ‘গত মৌসুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা কঠিন।
তখন রিয়ালের বেশ কয়েকজন খেলোয়াড় চোটে ভুগছিলেন। এখন তারা অনেক বেশি ঐক্যবদ্ধ। জাবি (আলোনসো) চমৎকার কাজ করছে, যেমনটা কার্লো আনচেলত্তি করেছিলেন। নতুন কয়েকজন খেলোয়াড় যোগ রিয়ালের চোট সমস্যা কিছুটা আছে।
হয়েছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’
তবে এবারও অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল, ডাভিড আলাবা ও আন্টোনিও রুডিগার মাঠের বাইরে। তবুও আলোনসোর অধীনে ইউরোপের সফলতম ক্লাবটি দুর্দান্ত ফর্মে আছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা ছয় ম্যাচে জয় পেয়েছে। চ্যাম্পিয়নস লিগে তিন ম্যাচেই জয়ের ধারায় আছে তারা। এ ছাড়া, মৌসুমে এখন পর্যন্ত ১৪ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে।
অন্যদিকে, লিভারপুলের ফর্ম একেবারেই উল্টো। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলের জয়ে ফিরলেও এর আগে সাত ম্যাচের ছয়টিতেই হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছে স্লটের দলের। চ্যাম্পিয়নস লিগে তাদের রেকর্ডও মিশ্র—দুই জয়ের বিপরীতে একটি হার। মৌসুমের শুরুতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দল ছাড়ায় তা সামলাতেও হিমশিম খাচ্ছে অ্যানফিল্ড ক্লাবটি।
গত মৌসুমে রিয়ালকে হারানোর পর লিভারপুল ঘরের মাঠে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটিকেও ২-০ গোলে পরাজিত করেছিল। এবারও টানা দুই ম্যাচে প্রতিপক্ষ সেই দুই দল, রিয়ালের পর প্রিমিয়ার লিগে আগামী রবিবার তাদের প্রতিপক্ষ সিটি, সেটিও সিটির মাঠ ইতিহাদে।
বর্তমান পরিস্থিতি নিয়ে স্লট বলেন, ‘আমাদের জন্য প্রতিটি ম্যাচই নতুন পরীক্ষা। কারণ আমরা একেবারে নতুন দল। গত মৌসুমের সেই দলটির সঙ্গে বর্তমান দলের অনেক পার্থক্য। তখন দুই ম্যাচই ঘরের মাঠে খেলেছিলাম, এবার বাইরে একটি ।’

0 মন্তব্যসমূহ