আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে একজন রাশিয়ান মহিলা পর্যটক সাইকেল চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে একটু থেমেছিলেন। হঠাৎ দুইজন ছিনতাইকারী সেই পর্যটকের পাশে তাদের বাইক থামিয়ে তার ফোন ছিনিয়ে নেয়। কিন্তু মহিলাটি ছিলেন খুব নাছোড়বান্দা। তিনি সাথে সাথে একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। ছিনতাইকারী বাইক থেকে পড়ে যায়, সে উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে কিন্তু মহিলাটি ছিনতাইকারীর পা আকড়ে ধরে রাখে। এর মধ্যেই কয়েকজন ব্যাক্তি এগিয়ে আসে এবং ছিনতাইকারীকে পাকড়াও করে। এরপরই পুলিশ এসে ছিনতাইকারীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ইতিমধ্যেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এবং এই অসীম সাহসিকতার জন্য সকলেই সেই মহিলা পর্যটককে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন।
#viralvideo#viralnews #trendingvideo #trendingnews #russiantourist #argentiannews #snatchinArgentina #RussianfemaleTourist #vibrantNews365 #snatchNewsArgentina
0 মন্তব্যসমূহ