sponsored

ইয়েমেনে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র হামলা


 সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।খবর মেহের নিউজের। 

সা’দা প্রদেশের কর্মকর্তারা জানান, সৌদি আরব রাজিহ সীমান্ত অঞ্চলের নাগরিক বসতিগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

তবে তাৎক্ষণিকভাবে হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো পর্যন্ত কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।


#yemen #saudiarabia #MissileAttack #KSA2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ