আর মাত্র ৩ মাস পরেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ঠিক এই সময়ে এসে বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা গেছে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালিকে।
আগামী ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে । সে দিনই শুরু হবে বিশ্বকাপ। কলকাতায় সেদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচও খেলবে কলকাতাতেই। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টা ৩০ মিনিটে। ১৪ফেব্রুয়ারি নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের সাথে। ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৩টায়।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে। নেপালের বিপক্ষে সেই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। বিশ্বকাপের গ্রুপপর্বে এই একটা ম্যাচই রাতে খেলবে বাংলাদেশ দল।
চার গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার এইটে। সেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
সুপার এইটের প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। আগামী ৪ ও ৫ মার্চ সেমিফাইনাল দুইটি অনুষ্ঠিত হবে । ৮ মার্চ ফাইনাল। পাকিস্তান যদি ফাইনালে খেলে, তাহলে কলম্বোয় হবে সে ম্যাচ। সেটা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।
এক নজরে গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচী
#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #cricketnews #bangladeshcricket #sports #sportsnews #viralNewsBangladesh #T20worldCup #T20WorldCup2026 #Cricket #T20WorldCupSchedule ##T20WorldCupGroups

0 মন্তব্যসমূহ