আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আধিপত্য দেখিয়েই চলেছে। জোড়া সেঞ্চুরি আর ৩ ফিফটিতে ভর করে এবার রেকর্ডই গড়ে ফেলেছে স্বাগতিকরা। সেটা হচ্ছে দেশের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড।
সেঞ্চুরি করেই নাজমুল হোসেন শান্ত ফিরে যাওয়ার পর খুব বেশিক্ষণ টিকতে পারেননি মেহেদী হাসান মিরাজও। তবে তার আগেই বাংলাদেশ রেকর্ডটা গড়ে ফেলে। মিরাজ বিদায় নিয়েছেন ৫৬২ রানের মাথায়। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ‘রেকর্ড’টা ছিল ৫৬০ রানের, ২০২০ সালে গড়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। শেষমেশ ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দুইটি ইনিংস অবশ্য এসেছে দেশের বাইরেই। সব মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস ৬৩৮ রানের, সেটা এসেছিল ২০১৩ সালে, শ্রীলঙ্কার গলে। এরপর ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে ৫৯৫ রান তুলে ডিক্লেয়ার করেছিল বাংলাদেশ।সে হিসেবে ঘরে-বাইরে মিলিয়ে সিলেটের এই ইনিংসটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ।

0 মন্তব্যসমূহ