sponsored

পদ্মার এক পাঙ্গাশের দাম ৭০ হাজার টাকা



রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে এরশাদ হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটের পদ্মা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

২৫ কেজি ওজনের এই মাছটি প্রথমে উন্মুক্ত নিলামে ৭০,০০০ টাকায় কেনেন স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি মাছটি কুষ্টিয়ার এক শিল্পপতির কাছে ২,৮৫০ টাকা কেজি দরে মোট ৭১,২৫০ টাকায় বিক্রি করেন।

পদ্মার বড় পাঙাশের ব্যাপক চাহিদা থাকায় নিলামে এমন উচ্চ মূল্যে মাছটি বিক্রি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

উল্লেখ্য যে, এর আগেও পদ্মায় বড় সাইজের পাঙাশ ধরা পড়লে এমন চড়া দামে বিক্রির নজির রয়েছে। 

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #২৫_কেজি_পাঙ্গাস #পাঙ্গাস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ