ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে, তারা ৫ মার্চ ২০২৬ বৃহস্পতিবার ভোরে পারস্য উপসাগরের উত্তর অংশে একটি মার্কিন তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
আইআরজিসির নৌবাহিনীর দাবি অনুযায়ী, তাদের হামলায় মার্কিন তেলবাহী জাহাজটিতে আগুন ধরে যায়।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি এখন ইরানের নিয়ন্ত্রণে থাকবে।
তারা স্পষ্ট করে দিয়েছে যে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর কোনো সামরিক বা বাণিজ্যিক জাহাজকে এই পথে চলাচল করতে দেওয়া হবে না এবং শনাক্ত করা গেলে সেগুলোতে সরাসরি আঘাত হানা হবে
২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু এবং পরবর্তী উত্তেজনার জেরে ইরান এই প্রতিশোধমূলক অবস্থান নিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো এই হামলার ঘটনার আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #Israel_Attack #IRGC #USA_Oil_Ship_Attacked

0 মন্তব্যসমূহ