মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের '২০ গুণ কঠোর' হামলার হুমকিকে 'ফাঁকা বুলি' হিসেবে অভিহিত করেছে ইরান]। মঙ্গলবার (১০ মার্চ, ২০২৬) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান ।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধের চেষ্টা করে, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বর্তমানে চলমান হামলার চেয়েও ২০ গুণ শক্তিশালী হামলার শিকার হবে তারা।
আলি লারিজানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, "ইরানের আত্মত্যাগী জাতি আপনার এই ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়ে বড় শক্তিগুলোও ইরানকে নিশ্চিহ্ন করতে পারেনি" ।
লারিজানি ট্রাম্পকে ব্যক্তিগতভাবে সতর্ক করে বলেন, "নিজে নির্মূল হয়ে না যান, সেদিকে খেয়াল রাখুন" ।
এই বাকযুদ্ধ এমন এক সময়ে চলছে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে এবং হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ।
ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবে না ।
#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #Israel_Attack #আলি_লারিজানি #Ali_Larizani

0 মন্তব্যসমূহ