sponsored

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ‘মাথার দাম ১ কোটি ডলার’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

 


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিষয়ে তথ্য দিলে ১ কোটি মার্কিন ডলার (১০ মিলিয়ন ডলার) পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে । 

শুক্রবার (১৩ মার্চ, ২০২৬) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ (Rewards for Justice) কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয় । 

তালিকার শীর্ষে রয়েছেন মোজতবা খামেনি। এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, আলী আসগর হেজাজি, ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবসহ মোট ১০ জন কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি, এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর বিভিন্ন ইউনিট পরিচালনা করেন, যারা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করে থাকে ।

সঠিক তথ্যদাতাকে পুরস্কারের পাশাপাশি অন্য দেশে স্থানান্তরের (Relocation) সুবিধাও দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্য প্রদানের জন্য নিরাপদ এবং এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম (যেমন: Tor বা Signal) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে ।

২৮ ফেব্রুয়ারি বোমা হামলায় মোজতবা খামেনির বাবা এবং ইরানের পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন । বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এই ‘মাথার দাম’ ঘোষণা করল ওয়াশিংটন। 

#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #Israel_Attack #Mojtaba_Khamenei #মোজতবা_খামেনি


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ