sponsored

কার্টুন ---খবরঃ দোহারে স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী

 



ঢাকার দোহার উপজেলায় স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার একটি ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৬ মার্চ ২০২৬) ভোররাতে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের মিল্লিক বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম ফিরোজ হোসেন (৩৮)। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ফিরোজের স্ত্রী পায়েল। প্রায় ১৬-১৭ বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং তাদের সংসারে দীর্ঘদিনের অশান্তি ছিল বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, স্বামীর একাধিক পরকীয়া সম্পর্ক নিয়ে স্ত্রীর দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এরই জেরে ভোররাতে ফিরোজ ঘুমিয়ে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে এই কাজ করে পালিয়ে যান পায়েল।

 

#VibrantNews365 #TrendingNews #Bangladesh_News #National_News #Cartoon #কার্টুন #দোহার #Dohar


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ