sponsored

এবার তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

 


তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোঁড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বুধবার (৪ মার্চ, ২০২৬) মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।


ইরান থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল। তবে এটি তুর্কি ভূখণ্ডে পৌঁছানোর আগেই পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর (NATO) বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়।


ক্ষেপণাস্ত্রটি মাঝ আকাশেই ধ্বংস হওয়ায় তুরস্কে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দোরতিল (Dörtyol) জেলায় পড়েছে ।


 ক্ষেপণাস্ত্রটি ঠিক কোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য ছোঁড়া হয়েছিল তা নিশ্চিত করা যায়নি। তবে একজন তুর্কি কর্মকর্তার মতে, এটি গ্রিক সাইপ্রাসের কোনো ঘাঁটিকে লক্ষ্য করে ছোঁড়া হতে পারে যা ভুলবশত তুরস্কের দিকে চলে আসে । অন্য একটি সূত্র অনুযায়ী, এটি তুরস্কের ইনসিরলিক বিমান ঘাঁটি (Incirlik Air Base) থেকে প্রায় ১০০ কিমি দূর দিয়ে উড়ছিল।


ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, ন্যাটো তার মিত্র দেশ তুরস্কের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, দেশের নাগরিকদের নিরাপত্তায় সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং তারা আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে । 


এই ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘটেছে বলে মনে করা হচ্ছে । 


#vibrantNews365 #foreignNews #worldnews #Foreign_Affairs #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র #Iran #Israel #USA #Iran_Attack #Israel_Attack #Turkey_Attack #Turkey #তুরস্ক


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ