বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের আইসিটি বিভাগের একজন সহকারী প্রোগ্রামার ।
৩ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে মতিঝিল এলাকা থেকে আটক করে। তাকে গ্রেপ্তারের জন্য রাজারবাগ পুলিশ লাইন্সের একটি সরকারি স্থাপনায় অভিযান চালানো হয়।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয় যে, বঙ্গভবনের একটি দাপ্তরিক ইমেইল অ্যাড্রেস (assistantprogrammar@bangabhaban.gov.bd) ব্যবহার করে একটি ফিশিং মেইল ও ম্যালওয়্যার পাঠানো হয়েছিল, যার মাধ্যমে আমিরের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয় । হ্যাক করার পর সেখান থেকে নারী বিদ্বেষী ও বিতর্কিত পোস্ট করা হয়েছিল বলে দলটি অভিযোগ করে।
ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে এবং তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করে পরীক্ষা করা হচ্ছে।
জামায়াতের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে গিয়ে এই সাইবার আক্রমণের বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ ও তদন্তের দাবি জানায় ।
#VibrantNews365 #TrendingNews #BangladeshNews #jamaat_Amir_X_Account_Hacked #hack #Jamaat #জামায়াত #জামায়াত_আমির

0 মন্তব্যসমূহ